crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিক্ষার হার বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
শিক্ষার হার বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর 

 

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

শিক্ষার হার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার হার বর্তমানে ৭৫ দশমিক ২ থেকে আরও বাড়াতে হবে।’

তিনি  আজ সকালে তার কার্যালয়ে এক অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে ২০২২ সালের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর আমরা শিক্ষার হার ৬৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করলেও বিগত বিএনপি সরকারের সময় এ হার কমে ৪৪ শতাংশে নেমে আসে। তবে, আমরা (গত) বিএনপি সরকারের আমলের শিক্ষার হারকে বাড়িয়ে ৪৪ থেকে ৭৫ দশমিক ২ করেছি।’

প্রধানমন্ত্রী সময়মতো পরীক্ষার আয়োজন ও ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বলেছিলেন তার ‘সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই’। সেক্ষেত্রে আমাদের আজকের ছেলে-মেয়েরাইতো সোনার মানুষ।’

তিনি বলেন, ‘বোর্ড পরীক্ষার পর অবসর সময়ে শিক্ষার্থীদের বুনিয়াদি ও তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা উচিত। যাতে তারা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারে। তাহলে তারা দেশ-বিদেশে চাকরি পেতে সুবিধা পাবে। তার সরকার তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের জন্য এবং ইনকিউবেশন সেন্টার ও ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। পরীক্ষার নিয়মিত প্রস্তুতির পাশাপাশি তারা আইসিটি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারছে।’

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগ ডিজিটাল ডিভাইসের যুগ কাজেই সেদিকে তারা আরো নজর দিলে সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। তাছাড়া আমরা প্রত্যেকটা উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। শুধু বিএ, এমএ পাশ করলে হবে না, একই সময়ে তাদের তথ্য-প্রযুক্তির ওপর জ্ঞান অর্জন করতে হবে। কারণ, বর্তমান যুগটা ডিজিটাল ডিভাইসের যুগ।’

তিনি ছেলে-মেয়েদের অযথা সময় নষ্ট না করে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলারও আহ্বান জানান।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বৃদ্ধাশ্রমে কেক কেটে ছেলের জন্মদিন পালন করলেন নীলফামারীর জেলা প্রশাসক

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

মানিককান্দি মুন্সিবাড়ি হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

সারাদেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩ জন

কালীগঞ্জের “শিপন কম্পিউটারে” দু:সাহসিক চুরি

ঘাটাইলে ৪ স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক-২

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ’সে নি’হত ৩ বাংলাদেশি, নিখোঁজ ৩

শিবপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গরু ব্যবসায়ীকে গলা কে’টে হ’ত্যা