crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রেশন কার্ড বিতরণে নিরপেক্ষতা চায় বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
দেশের ২৫% মানুষকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক রেশন কার্ড প্রদানে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আহবান জানিয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। ই-মেইলে প্রেরিত উক্ত চিঠিতে দলটির চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন বলেছেন, রেশন কার্ড তৈরী ও বিতরণ সংক্রান্ত কমিটিতে বিভিন্ন দলের প্রতিনিধি ছাড়াও মসজিদের ইমাম, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরকে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় নিরপেক্ষতা বজায় থাকবে না এবং অনেক ন্যায্য ব্যক্তি সরকারের এই বিশেষ সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দলীয় বিবেচনায় কার্ড বিতরণের খবর গণমাধ্যমে এসেছে। সুতরাং উপজেলা নির্বাহী অফিসারদের তত্ত্বাবধানে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটিগুলো করা হোক এবং তাদের উপস্থিতিতে সার্বিক কর্মকান্ড পরিচালনা করা হোক। উক্ত ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠিতে জেলা প্রশাসকদেরকে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে জনগণের জন্য সরকারের এই বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে এবং কোন রকম অনিয়ম বা পক্ষপাতিত্বের কারণে যেন এটি প্রশ্নবিদ্ধ না হয়। দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারকে ই-মেইলে উক্ত চিঠির অনুলিপি প্রেরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বামুনিয়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

কোটচাঁদপুরে মিথ্যা চু-রি-র অভিযোগে দিনমজুরকে হা-তু-ড়ি-পে-টা ও জু-তা-র মা-লা গলায় দিয়ে ফেসবুকে ছবি পোস্ট !

ঘোড়ায় চড়িয়া মর্দ করিয়া বেড়ায় ভিক্ষা, কবে হবে প্রশাসনের দীক্ষা ?

হোমনায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক

নাসিরনগরে ইউসিসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলা বিএমএ’র কমিটি গঠন

এমপি’র নির্দেশনায় দালালমুক্ত হতে যাচ্ছে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গুজব ও অপসংস্কৃতির বিরুদ্ধে গণমাধ্যমের সঙ্গে বেতারকেও এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী