crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সিআইডি কর্তৃক ৩৯৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২০, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,  রংপুর:
রংপুরের বদরগঞ্জে লবন ও মসলার গুদামঘরে থাকা ইউরিয়া সারের বস্তা ও কার্টুনের ভেতর থেকে ৩৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকেরমাথা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিচ তলা থেকে এসব উদ্ধার করা হয়।

সিআইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মসলা ও লবনের ব্যবসা করার জন্য ভবন মালিক মোজাফ্ফর হোসেনের কাছ থেকে গুদামঘর ভাড়া নেন মশিউর রহমান। সেখানে তিনি মসলা ও লবনের ব্যবসা শুরু করেন।

ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকাল থেকে ঘটনাস্থলে পাহারা বসানো হয়। পরে গুদাম ভাড়াটিয়াকে ডেকে এনে গুদামের ১২টি বস্তা ৪ কার্টুন থেকে ৩৯৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল ছাড়াও গুদাম ঘরে সামান্য কিছু মসলা ও লবন ছিল। সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান আরো জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ১০টাকা কেজি চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে প্রশাসন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে মাস্কের দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ কংগ্রেস

বাংলাবান্ধা স্থলবন্দরে ”করোনা”ভাইরাসের পরীক্ষা ছাড়াই চলছে বন্দরের সকল কার্যক্রম

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন প্রার্থী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

মাদরগঞ্জে সিপিবির পদযাত্রায় আ.লীগের হামলা, মনজুরুল আহসান খানসহ আহত অর্ধশত