crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে রিকশা ছিনতাই, আটক-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগাছায় চার্জার রিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই কারীরা হলেন স্থানীয় জগজীবন বাঘভাসা গ্রামের বাবলু মিয়ার ছেলে সোহেল (২৫), হাসেন আলীর ছেলে আসাদুল (২৪) ও আব্দুল হকের ছেলে সাগর (২৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমানকে পীরগাছা উপজেলার গোবরাপাড়া গ্রামে যাওয়ার উদ্দেশে তার কাছে রিকশা ভাড়া করে ওই ছিনতাইবাজরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোবরাপাড়া গ্রামে পৌঁছলে তারা চালকের কাছ থেকে রিকশাটি ছিনতাই করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সোহেল নামের এক ছিনতাইকারীকে আটক করলে সহযোগী ছিনতাইকারীরা রিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে গ্রেফতার করে। পরে পীরগাছা থানা পুলিশ সড়কে চেক পোস্ট বসিয়ে রিকশাসহ পলাতক ২ জনকে আটক করতে সক্ষম হয়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ৩ ছিনতাইকারী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়ার পর আদালতের নির্দেশে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের করোনা শনাক্ত

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

মধুপুরে আরশেদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ডিমলা প্রেসক্লাবের সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক সহিদুল পুনঃনির্বাচিত

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিমলায় আটশো নারী পেলেন পল্লীশ্রী’র ত্রাণ সহায়তা

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

ঝিনাইদহে হার্ডওয়ার ব্যবসায়ী আ’লীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা মামলায় একজন গ্রেফতার