crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যশোরে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ কোম্পানির ৭ প্রতিনিধিকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে বিভিন্ন ওষুধ কোম্পানির সাতজন প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওষুধ প্রতিনিধিরা হলেন- দি একমি ল্যাবরেটরির প্রভাস মণ্ডল, জিয়াউর রহমান ও নজরুল ইসলাম, ইনসেপ্টা ফার্মাসিটিক্যালের খলিলুর রহমান, ওরিয়ন ফার্মার আজানুর রহমান, হেলথ কেয়ারের আমিরুল ইসলাম ও নুরুজ্জামান।

রোববার বেলা ১২টার দিকে হাসপাতাল চত্বর ও বহির্বিভাগের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে অভিযান পরিচালনাকালে দেখতে পান, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জনগণের অধিকার খর্ব করে জনভোগান্তি সৃষ্টি করছেন। এই আদালত ১৮৬০ সালের ২৯০ ধারায় তাদের ৭ জন ওষুধ প্রতিনিধির প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে তা আদায় করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২৫বছর ধরে পথচারীদের অপেক্ষায় দাঁড়িয়ে মেলান্দহের গোল-ডোবা ব্রিজ

হোমনায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

গুনাহ মাফের আশ্চর্য আমল

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁ’জা ও ইয়াবাসহ দুই মা’দক স’ম্রাট গ্রেপ্তার

পঞ্চগড়ে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন

নীলফামারীতে স্ত্রীকে হত্যা করে দেশত্যাগের সময় স্বামী যশোর থেকে গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে ৩টি গুদাম থেকে সরকারি ৩৮৮ বস্তা চাল উদ্ধার

রাজনীতিবিদদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকেঃ প্রধানমন্ত্রী