crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.৩২ %

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.৩২ %

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই বোর্ডে পাসের হার শতকরা ৮০ দশমিক ৩২ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৯০ জন ছাত্র (পাসের হার ৮০ দশমিক ২৪ শতাংশ) এবং ২৫ হাজার ১১৬ জন ছাত্রী (পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ)। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ২৮ জন। এর মধ্যে ছেলে দুই হাজার ৩৯৭ জন এবং মেয়ে দুই হাজার ৬৩১ জন।

শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৮১ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ হাজার ২৮৯ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পুরণ করেছিল। ৮৯ টি কেন্দ্রে ৬১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মাঝে বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯১.৮০শতাংশ, মানবিক বিভাগে ৭৭.৭৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭২.৫৫ শতাংশ শিক্ষার্থী।

ময়মনসিংহ জেলায় পাসের হার ৭৭.৮৩, নেত্রকোনা জেলায় ৮২.৯২, জামালপুরে ৭৯.৩৭ এবং শেরপুর জেলায় ৭৪.৫৯ শতাংশ। এবছর বোর্ডে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এবার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলো হলো ময়মনসিংহের ত্রিশালের সিটি রয়েল কলেজ, শেরপুরের ঝিনাইগাতীর আলহাজ হাজেরা আক্তার কলেজ, নেত্রকোনার কলমাকান্দা মহিলা কলেজ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় প্রাণিসম্পদ অফিসের নতুন ভবনের উদ্বোধন

বঙ্গবন্ধু হকার্স মার্কেট নির্মাণপূর্বক রংপুরের অবহেলিত হকার্সদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ হকার্স লীগের স্মারকলিপি প্রদান

চিলাহাটী-হলদিবাড়ী রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন

কিশোরগঞ্জে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহেশপুরে বস্তাবন্দি অবস্থায় দেশীয় তৈরী ২টি পুরাতন পাইপগান উদ্ধার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ শহরে ফুটপাত দখলমুক্ত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

ডিমলায় আটককৃত ৬ জুয়াড়িকে আদালতে সোপর্দ

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

রাশিয়ার হাইপারসনিক মিসাইল ‘কিনজল’ ভূপাতিত করল ইউক্রেন