crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন শিল্পপতি এম এ ওয়াহেদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম,এ ওয়াহেদ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মঙ্গলবার বিকালে নিজ এলাকা আঙ্গারগারা বাজারে এক পরামর্শ সভার আয়োজন করেন।

ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামছুল হক মনির সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহি উদ্দিন,রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকারাম হোসাইন,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।

আলহাজ্ব এম,এ ওয়াহেদ বলেন, ‘দলীয় সভানেত্রী প্রার্থী উন্মুক্ত করার ঘোষণার সুযোগে দলীয় নেতা কর্মীদের পরামর্শে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি ভালুকাবাসীর সেবা করতে চাই। আমি নিতে আসি নাই,জনগণকে দিতে এসেছি। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।’ ভালুকা থেকে ২২জন দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আল-আমিনের মাতৃস্নেহ কেড়ে নিতে বসেছে মায়ের দুরারোগ্য ব্যাধি

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন

কুমিল্লায় মেয়র প্রার্থীদের সাথে প্রধান নির্বচন কমিশনার এর মতবিনিময়

কুমিল্লায় মেয়র প্রার্থীদের সাথে প্রধান নির্বচন কমিশনার এর মতবিনিময়

ডোমারে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিলেন তৌহিদা জ্যোতি

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম

সার্বিক উন্নয়নে সরকার যে পরিকল্পনা নিয়েছে, তাতে বাংলাদেশ আর কখনও পথ হারাবে না: প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

জামালপুরের শ্রেষ্ঠ ওসি হলেন সদর থানার রেজাউল ইসলাম খান

ঝিনাইদহের জেলা ও উপজেলা সাংবাদিকদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি

ঝিনাইদহের জেলা ও উপজেলা সাংবাদিকদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি