crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিয়ে করে দোয়া চাইলেন ৭৫ বছর বয়সের ঝিনাইদহের হাতেম আলী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২০, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ হাতেম আলী ও জহুরন নেছা দম্পতির বিয়ের বিষয় এলাকার পাড়া মহল্লা, চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবপক্ষের সম্মতি থাকায় শনিবার রাতে প্রবাসী জাহিদুল ইসলামের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। ১০ হাজার টাকা কাবিনে (নগদ আদায়) বিয়ে হয় তাদের। পাত্র ও পাত্রী পক্ষের ১৫০ জনের খাওয়ার ব্যবস্থা করা হয়। পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রেখে পাঁচ বছর আগে মারা গেছেন স্ত্রী। সন্তানদের বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে আর ছেলে নিজের সংসার নিয়ে ব্যস্ত। নিঃসঙ্গতার মধ্যে দিন কাটছিল ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের ৭৫ বছর বয়সী বৃদ্ধ হাতেম আলীর। এ অবস্থায় আবারো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। স্বামী পরিত্যক্তা ৫০ বছর বয়সী এক নারীর সঙ্গে শনিবার রাতে বিয়ে হয় তার। আয়োজনও ছিল বেশ। ১৫০ বর ও কনে যাত্রী নিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী জাহিদুল ইসলাম জানান, তিনি তার ঘর নির্মাণের কাজ করাচ্ছিলেন। হাতেম আলীর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে এমন কথা শোনার পর খোঁজ পান সদর উপজেলার গয়েশপুর গ্রামের জহুরন নেছার। এক সপ্তাহ ধরে চলে পাত্র ও পাত্রীর দেখাশোনা।

এ ব্যাপারে হাতেম আলী বলেন, এ বৃদ্ধ বয়সে আল্লাহর রহমতে একজন জীবনসঙ্গী পেলাম। আল্লাহ যেন আমাদের সুখী রাখেন। কিছুদিন পর আমার স্ত্রীকে আমি ১০ কাঠা জমি লিখে দেব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ

গাইবান্ধায় এক এনজিও’র নির্বাহী পরিচালকের বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগ

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

ঝিনাইদহে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

হোমনায় টিসিবি’র ন্যায্য মূল্যের ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শনে ইউএনও

শহিদী মৃত্যু লাভের আমল

শহিদী মৃত্যু লাভের আমল

রিকশা-ভ্যান চালকদের মানবিক সহায়তা দিলেন রংপুর জেলা প্রশাসন

পঞ্চগড়ে আরো একজন করোনা রোগী শনাক্ত

দুই দিনের সফরে ঢাকায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু