crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিমানে যাত্রীর লাগেজ থেকে ৯ লক্ষাধিক টাকা চু’রি, গ্রেফতার-৫

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চু’রির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বিমানের বিজি-৩৬৩ ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটের এক যাত্রী তার লাগেজ থেকে ৬ হাজার ৮০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা চু’রি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন। এরপর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে বিমান।

বিমানের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ‘চেন্নাই পৌঁছে ওই যাত্রী তার চেকড লাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করলে বিমানের নিরাপত্তা বিভাগ প্রাথমিক তদন্ত শুরু করে। তারা এ ঘটনায় ঢাকা স্টেশনে কর্মরত ছয় ট্রাফিক হেলপারকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে ট্রাফিক হেলপাররা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

পরে অভিযুক্তদের বিরুদ্ধে বিমানের নিরাপত্তা বিভাগ ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর ৬ জনের মধ্যে ৫ জনকে থানায় সোপর্দ করা হয়। একজন পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চু’রি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় একই ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার, রহস্যে ঘেরা হ’ত্যাকাণ্ড

গুজব হতে বিরত থাকুন, গুজব প্রচারকারীদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিন : ইউএনও হোমনা

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোমনায় বিশ্ব শান্তি দিবস পালিত

সিঙ্গাইরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ইউএনও

ঝিনাইদহে নবগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

বাংলাদেশে এই প্রথম কোরআনে বর্ণিত “ত্বীন” গাছে ফল ধরেছে

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ সদর হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র মিন্টু