crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
আদালত প্রাঙ্গণে ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার (১৬ নভেম্বর) অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দের রিট দায়ের করা ওই রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এদিকে, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হ*ত্যা করার পরিপ্রেক্ষিতে বিচারকদের ঘোষিত দুই দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে বিচারকদের পূর্ব ঘোষণা অনুযায়ী রোববারের কলম বিরতি কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সারাদেশের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসেসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আমন্ত্রণে বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তাসহ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবি দুটির সঙ্গে একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তারই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি আপাতত স্থগিত করা হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

কুষ্টিয়ায় এক চিকিৎসকের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি ফ্লোর এর প্রায় সবকিছু ভস্মীভূত

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

ভোজ্যতেলের পরিবর্তে বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

হোমনায় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটের কারাদণ্ড

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

চকরিয়ায় আবাসিক হোটেলে অভিযান, ৬ নারী-পুরুষ আটক

রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয় নি : পরিবেশ উপদেষ্টা

পাবনায় অষ্টম শ্রেণি পাসে পুলিশে চাকরির সুযোগ

পঞ্চগড়ে তৃতীয় করোনা রোগী শনাক্ত

নাসিরনগরে দানবীর সৈয়দ আবু এমাদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত