crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৯, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড়   জেলা প্রতিনিধিঃ 
পঞ্চগড়ের বাংলাবান্ধা বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যা দিয়ে চারটি দেশের (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) মধ্যে পণ্য আমদানি-রপ্তানি করা যায়। এ বন্দর নিয়ে দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট পরিকল্পনা করতে  সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ীমহল ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
রেলমন্ত্রী বলেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণ করা হচ্ছে।এই স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি দিয়ে অন্য দেশে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা চলছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।তিনি বলেন, বন্দরের অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তিনদিকে সীমান্ত থাকায় বন্দরের জায়গা কম। তাই অবকাঠামোসহ অন্য ব্যাপারে টেকসই চিন্তা করতে হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, স্থলবন্দরের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ‌্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা সিঅ‌্যান্ডএফ অ‌্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

গাইবান্ধায় শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত

ডোমারে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ার সদর উপজেলায় ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ করলেন আতাউর রহমান আতা

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ

ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে আইজিপ‘র তুরস্ক যাত্রা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

করোনা মোকাবেলায় নীলফামারী জেলায় ‘তারুণ্যের উদ্যোগ’ সংগঠনের বিভিন্ন কর্মসূচি

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

হোমনায় বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার