crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:১১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর এসকে সুর গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৪, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ‍বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুদক।

মঙ্গলবার বিকালে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় অন্য আসামিরা হলেন- এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

গত বছরের ২৩ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

এসকে সুর ডেপুটি গভর্ণর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) ঋণ কে*লেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন বলে তথ্য উঠে এসেছে কয়েকজন আসামির জবানবন্দিতে।

পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংসহ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লো*পাট করেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)। এ অ*নিয়মে তাকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর এসকে সুর চৌধুরীর সহায়তা করার অভিযোগ রয়েছে।এ ছাড়া তিনি অনিয়ম-দু*র্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিএমএম আদালতে দেওয়া জবানবন্দিতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক বলেন, ‘এসকে সুর চৌধুরীকে ‘ম্যানেজ’ করে পিকে হালদার অর্থ লো*পাট করেছেন।’

প্রসঙ্গত,এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্ণরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে লক্ষ্যমাত্রার চেয়ে ভূট্টা ও রবি ফসলের চাষ

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ‘চাঁদাবাজি’

করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাযার জন্য গঠিত নাসিরনগর টিমের সাথে মতবিনিমিয় ॥পিপিই প্রদান

খুলনায় চো’রাই ১৫০ কেজি ক্যাবলসহ আটক-১

শীতের শেষে পঞ্চগড় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭১০

রংপুরে বিকেল ৫টার পর ওষুধ ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

Smith Handed His Place in History