crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশে এই প্রথম কোরআনে বর্ণিত “ত্বীন” গাছে ফল ধরেছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০১৯ ৩:৩৩ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

বাংলাদেশে ২০১১ সালে আবু মুহাম্মাদ আসসাওয়াদফি আল ফিকাহ নামের এক ব্যক্তি মিসর থেকে খুলনার বটিয়াঘাটা উপজেলাযর জামায় একটি “ত্বীন” ফলের গাছ এনেছিলেন। পরে গাছটি জলমার দাওহাতুল খাইর কমপ্লেক্স পরিচালিত সোসাইটি অব সোস্যাল রিফর্ম স্কুলের আঙ্গিনায় রোপণ করা হয়।

জানা যায়, দাওহাতুল খাইর কমপ্লেক্স এর পরিচালক সুফি সালাইমান মাসুদ “ত্বীন” গাছটি রোপণ করেন। গত ৮ বছরে ধীরে ধীরে বড় হয়ে ফলও ধরেছে বেশ। ধারনা করা হচ্ছে, “ত্বীন” গাছ সম্ভবত বাংলাদেশে একটিই আছে। মুসলিমদের জন্য এই গাছ অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই “ত্বীন” গাছ নামে পবিত্র কোরআনে একটি সূরাই নাযিল হয়েছে। এই “ত্বীন” নামে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে শপথও করেছেন। আল্লাহ’র বাণী পবিত্র কোরআনের ৩০তম পারার ৯৫ নম্বর সূরার প্রথম আয়াত وَالتِّينِ وَالزَّيْتُونِ ‘ওয়াত্তীনি ওয়াযাইতূনি, ওয়া তুরি সীনীনা ,ওয়া হাযাল বালাদীল আমিন।বর্ণিত সূরায় আল্লাহতায়ালা বলেন, কসম/ শপথ “ত্বীন” (আঞ্জীর / ডুমুর ) ও জয়তুন (জলপাই) গাছের ও সিনা পর্বতের আর এই শান্তিময় নগরীর (মক্কা শরীফের) । সূরার প্রথম শব্দ “ত্বীন” অনুসারে এ সূরার নামকরণ করা হয়েছে- সূরা আত-ত্বীন। আরবি শব্দ “ত্বীনের” বাংলা অর্থ আঞ্জীর/ আনজীর বা ডুমুর। মধ্যপ্রাচ্যসহ এবং পশ্চিম এশিয়ায় এই ফলের ব্যাপকভাবে উৎপাদন বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়। মধ্যপ্রাচ্যের সৌদি, আরব আমীরাত, কুয়েত, মিসর আবুধাবি, পর্তুগাল এমনকি আফগানিস্তানেও পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ করা হয় । দাওহাতুল খাইর কমপ্লেক্স এর প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হুসাইনসহ অনেকেই সংবাদ মাধ্যমকে জানান, গাছটিতে ফল ধরেছে তারা অনেকেই গাছটির ফল খেয়েছেন। ফলটি অনেক সুস্বাদু , মিষ্টি ও রসালো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাগরপুরে জে এস সি ও জে ডি সি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনায় বিট পুলিশিং সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নারীসহ ৯ দালাল আটক

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জমজমাট ভর্তি বাণিজ্য

ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জমজমাট ভর্তি বাণিজ্য

জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চেয়েছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হা*মলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে রংপুরে কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ