crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বরাদ্দ দেওয়া বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাতিলের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেসব বাসা বরাদ্দ দেওয়া হয়েছে সেসব বাসায় না থাকলে, তাদের বাসা ভাড়া বাবদ যে ভাতা দেওয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদেরকে ওই বাসায় থাকতেই হবে। যদি না থাকেন, তাহলে তারা বাসা ভাড়া বাবদ যে ভাতা পান, সেটা পাবেন না।’

এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান সচিব মো. আসাদুল ইসলাম।

তিনি আরো জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো রেইট শিডিওল বা ক্রয় প্রাক্কলন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।কোনো প্রকল্পের প্রস্তাব এলে শিডিওল অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত কি না, তা খতিয়ে দেখতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন সংসদসদস্য আলহাজ্ব মো. মাজাহারুল হক প্রধান

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হা’মলা ও ক’টূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কীর্তিমান পুরুষঃ কে এম খালেদ বাবু এম পি

সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কীর্তিমান পুরুষঃ কে এম খালেদ বাবু এম পি

শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

শতভাগ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

মধুপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবনার চাটমোহর সেন্ট রীটার্স্ হাইস্কুলে শিক্ষক দিবস-২০১৯ অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ