crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৪৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৭, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ

তারেক জাহিদ, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৫ হাজার শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ। শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ৫ সহস্র শিক্ষার্থীরা ক্ষুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদসদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ খালেদা খানম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। এসময় বক্তারা বলেন, আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিলো তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নিপীড়ন থাকবে না। সোনার বাংলা গড়া ও বঙ্গবন্ধুর বার্তা বর্তমান প্রজন্মের মাঝে দিতেই আজকের এই আয়োজন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জর্ডানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা ‘নিহত’

রিসেট বাটন’ চাপ দেওয়া বলতে দেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি প্রধান উপদেষ্টা

মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

শেরপুরে বিদেশ নেওয়ার নামে প্র’তারণা, নারীর কাছ থেকে হাতিয়ে নিল এক লাখ টাকা

করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাযার জন্য গঠিত নাসিরনগর টিমের সাথে মতবিনিমিয় ॥পিপিই প্রদান

চকরিয়া থানা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণে -এসপি মাসুদ

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে ক্যাব চট্টগ্রাম

ময়মনসিংহে বাস- সিএনজি মুখোমুখি সং’ঘর্ষে দম্পতি নি’হত

রংপুরে স্ত্রীকে খু’ন করে থানায় আত্মসমর্পণ

রংপুরে স্ত্রীকে খু’ন করে থানায় আত্মসমর্পণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার