crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বকশিগঞ্জে সরকারবাড়ীর উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৯, ২০২০ ১:২৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

চলমান করোনাভাইরাস পরিস্থিতি দীর্ঘায়িত হলেও মানুষ যাতে খাদ্য ও পুষ্টি সংকটে না পড়ে এজন্য জামালপুরের বকশিগঞ্জ উপজেলার পাখীমারা গ্রামের সরকারবাড়ীর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ১০০ পরিবারের মাঝে সোমবার প্রথম পর্যায়ে ১ হাজার পেঁপে, বেগুন ও লেবু গাছের চারা বিতরণ করা হয়েছে।
বকশিগঞ্জ উপজেলার পাখীমারা গ্রামের সরকারবাড়ীর বেশ ক’জন যুবক মানবতার সেবায় এবারও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
জানা গেছে, সরকারবাড়ীর মরহুম মৌলভী মঈন উদ্দিনের দেশে বিদেশে অবস্থানরত পরিবারের সন্তানরা এলাকাবাসীর সাহায্যে করোনা ক্রান্তিকালে এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী ও কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে এবার এগিয়ে এসেছেন কানাডা প্রবাসী ইউনিভার্সিটি অব ব্রিটিশ-কলম্বিয়া এর অধ্যাপক ড. মতিউল আলমের মেঝো ছেলে কানাডা প্রবাসী আন্তর্জাতিকভাবে পরিচিত “দ্য মাইন্ডসম্যাশ” চ্যানেলের প্রতিষ্ঠাতা ও সিইও একরামুল আলম আপন।দেশ বিদেশে থাকা সরকারবাড়ীর পরিবারের সদস্যদের পাঠিয়ে দেয়া অর্থে গত দুই মাস থেকে এলাকার ২’শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াশুনা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। সরকারবাড়ীর রাসেল সরকার ও সুমন সরকার সমন্বয়ক হিসেবে বিত্তবানদের আর্থিক সহযোগিতা নিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থও গোপনে পৌঁছে দিচ্ছেন। তারা প্রতি সপ্তাহে ২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি মসুর ডাল ও এক কেজি করে লবণ বিতরণের কার্যক্রম চলমান রেখেছেন।
করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে মানুষ খাদ্য ও পুষ্টি সমস্যায় ভুগতে পারে বিষয়টি বিবেচনা করে এ সমস্যার সমাধানে এবার প্রথম পর্যায়ে ১ হাজার পেঁপে, বেগুন ও লেবু গাছের চারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারা শিক্ষার্থী ও ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়াও এলাকার পতিত জমিতে স্বল্প মেয়াদী ফলজ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।কেননা পেঁপে যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ, দ্রুত বড় হয় ও তাড়াতাড়ি ফল পাওয়া যায়। পেঁপে বেগুন ও লেবু বিক্রি করে অর্থও আয় হবে। তাই নিম্ন আয়ের প্রত্যেক পরিবারকে ৫টি করে এসব গাছের চারা দেয়া হচ্ছে।
পাখীমারা সরকারবাড়ীর সন্তান জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ বলেন, করোনা ক্রান্তিকালে স্বল্প সময়ে পুষ্টিসমৃদ্ধ খাবার নিশ্চিতকরণে পুকুরপাড় ও পতিত জমিতে পেঁপে, বেগুন ও লেবু চাষ করতে আমাদের গ্রামে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুষ্টিমানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল ও সবজি মানব দেহে রোগ প্রতিরোধে কাজ করে এবং পেঁপে স্বল্প মেয়াদী ফল, এর চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না।তাই করোনা পরিস্থিতিতে আমাদের এ উদ্যোগ কিছুটা কাজে আসবে বলে মনে করি।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স ম জামশেদ খন্দকার বলেন, পেঁপে, বেগুন ও লেবু চারা বিতরণে যারা এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। বিদ্যমান করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলেও মানুষ যাতে খাদ্য ও পুষ্টি সংকটে না পড়ে সে জন্য এ উদ্যোগ অত্যন্ত প্রসংশার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটার দুর্নীতির বিষয়টিতে দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান

ঝিনাইদহে সাধুহাটি ইউপি চেয়ারম্যান নাজীর উদ্দিনের সহযোগিতায় নিন্মআয়ের মানুষের মাঝে সামগ্রী বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘অস্ত্র’ ও ‘গুলিসহ’ গ্রেফতার ১

গৌরীপুরে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মাঝে ইদ উপহার বিতরণ করলেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

করোনা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন নেত্রকোনার এসপি আকবর আলী মুন্সী

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সবজি চারা ও ছাগল বিতরণ

সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ জন