crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা ও বর্ণাঢ্য উৎসব সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২১, ২০২০ ৭:৪৭ অপরাহ্ণ

আল মাসুদ,  পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়ের জগদলে মাসব্যাপি স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা ও বর্ণাঢ্য উৎসব শুক্রবার সম্পন্ন হয়েছে।
পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়- ১ আসনের মাননীয় সংসদসদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান (এমপি)। কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। মাসব্যাপি এই উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা, কোরিওগ্রাফী, মিনি ক্রিকেট, অনুর্ধ্ব-১২ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আকর্ষণীয় ইভেন্ট ছিলো ১৯৫২ থেকে ৭১ এর কাহিনী সম্বলিত কোরিওগ্রাফ,‘হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুজিব’। মিনি ক্রিকেট টুর্ণামেন্টে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমি। এ টুর্ণামেন্টে  ম্যান অব দা-ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমির ক্ষুদে ক্রিকেটার নাছিবুর রহমান নাবিল, সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে একই দলের সবুজ ও আতিক। অনুর্ধ্ব-১২ ফুটবল টুর্ণামেন্টের  চূড়ান্ত  পর্বে তিরনই ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমি। পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত ‘বছরব্যাপি মুজিব শতবর্ষ উদযাপন’ শিরোনামের এই দিনের গ্রাণ্ড প্রোগ্রামে বর্ষসেরা ক্ষুদে ফুটবলার হিসেবে সম্মামনা ট্রফি পেয়েছে, বোদা ফুটবল একাডেমি ক্ষুদে খেলোয়াড় মোরশেদ আলী (১২) এবং বর্ষসেরা গোলরক্ষক হিসেবে পদক পেয়েছে পঞ্চগড় বিদ্রোহী শিশু -কিশোর থিয়েটারের গোলরক্ষক মো: দেলোয়ার কহো:সেন জীবন (১৭)। উৎসবে  মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন নিপু ৭০০ শিশুর মাঝে  পাস্তুরিত ফ্লেভার্ড চকলেট দুধ বিতরণ করেছেন। এলাকার সুবিধা বঞ্চিত হতদরিদ্র  ১ শত শিশু কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত উৎসবটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মানবন্ধন ও স্মারকলিপি পেশ

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি মেশিন ধ্বংস ও পাইপসহ বালু জব্দ

রংপুরে সালাতুল ইস্তেসকা আদায়

রংপুরে সালাতুল ইস্তেসকা আদায়

শ্যামলীতে বকেয়া বেতন-ভাতা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট

ঘোড়াঘাটে সেফটি ট্যাংকিতে থেকে গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস!

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৮০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

হোমনায় এসিল্যাণ্ডের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ’রিমানা

ঘূর্ণিঝড় ‘আম্পানে’ ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ

চকরিয়ায় গাড়ীর ধা’ক্কায় ইউনিক বাসের স্টাফের মৃ’ত্যূ