crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অটোচালককে হ-ত্যা-র চার দিনের মাথায় গ্রেফতার ৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৩, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার চাঞ্চল্যকর ও ক্লুলেস ব্যাটারিচালিত অটোরিকশা চালক লতিফ হ-ত্যা মামলায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের এডিশনাল এসপি সপিকুল ইসলাম। এর আগে গত শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের ফুলতলা-গড়েয়াগামী পাকা রাস্তার ৫০০ গজ দক্ষিণ-পশ্চিমে বোয়ালমারী এলাকার শ্রী হরিস চন্দ্র সরকারের বাদাম ক্ষেত থেকে লতিফুল ইসলামের (২২) মরদেহটি উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) গভীর রাতে সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত বোদা উপজেলার সইমনপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে সোহেল রানা (২০) ও সুভাসুজন ঝেরঝেরিয়াপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মেহেদী হাসান মিলনকে (১৯) গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মতে বুধবার (২২ ডিসেম্বর) ভোরে আরো ৪জনসহ মোট ৬জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপর ৪ আসামীরা হলেন, বোদা উপজেলার দয়াদিঘী কান্তমনি বাসডাঙ্গা এলাকার হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), সাকোয়া বীরপাড়া এলাকার মৃত শাহাদাতের ছেলে রবিউল আ লম (২৮), ইসলামবাগ এলাকার মৃত আব্বাস আলীর ছেলে রিংকু ইসলাম (৩৩) ও দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ বাজারপাড়া এলাকার মনোয়ারুল হকের ছেলে মাজেদুল হক (৩০)। এরা সবাই চোরাই অটো ইজিবাইক ক্রয় বিক্রেতা। তবে তাদের সাথে থাকা একজন আসামী পলাতক রয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লবণচরা থানা পুলিশের অভিযানে বি*ষাক্ত জেলি পুশকরা চিংড়িসহ ২ জন আটক

প্রকল্পের সময় ও ব্যয় বাড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডোমারে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

নালিতাবাড়ীতে ৩ হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহণ

কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সংঘর্ষে আহত ৪

হোমনায় গ্যাস সিলিন্ডারের আ’গুনে বসতঘর পুড়ে ছাই, আহত ৫

হোমনায় গ্যাস সিলিন্ডারের আ’গুনে বসতঘর পুড়ে ছাই, আহত ৫

হোমনায় সাবেক প্রধান শিক্ষককে গণসংবর্ধনা প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১১ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরের ইট ভাটায় জ্বালানি হিসেবে প্লাস্টিক বোতাম এর ব্যবহারে জীববৈচিত্র বিপন্ন

ডোমারে মাদক সম্রাট মিজানুর হত্যার ৪ দিনের মাথায় রহস্য উন্মোচন করল পুলিশ, আসামি গ্রেফতার