crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ধর্ষণসহ বলাৎকারের অভিযোগে আটক ৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১২, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ও একই সময় স্বামীকে বলাৎকার করে মোবাইল ফোনে ছবি তোলায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনক আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) বিকেলে এ ঘটনায় চারজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অপরদিকে ধর্ষণের শিকার ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার (১১ জুলাই) দিনগত গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আটককৃত আসামিরা হলেন, জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ধর্ষক জয়নুল হক (২৫)। অপরদিকে ওই গৃহবধূর স্বামীকে বলাৎকারকারী একই এলাকার এন্তাজুল এর ছেলে রণী ইসলাম (২৪), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন (২১), আব্দুল মালেকের ছেলে শাহিন হোসেন (২১)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার দিনগত গভীর রাতে চা বাগানের চা পাতা কাটার জন্য ওই গৃহবধূর স্বামীকে ডেকে নিয়ে যায় এই চারজন। একসময় চা বাগানের কাছে গেলে এই চার আসামি তার পরনের লুঙ্গিসহ জামা খুলে নেয়। একসময় মোবাইল ফোনে ছবি তুলে সেটি এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামি রনি, নূর ও শাহীন তাকে ভয় দেখিয়ে বলাৎকার করে। অপরদিকে এই সুযোগে ধর্ষক জয়নুল বাড়িতে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিভিন্ন রকম ভয় ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে পরিবারের লোকজন বাড়িতে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বাড়ি থেকে বেশকিছু দূরে দেখতে পাওয়া যায়। বিষয়টি জানার চেষ্টা করলে সে বিষয়টি জানায়। অপরদিকে অন্তঃসত্ত্বা গৃহবধূ বাড়িতে বিষয়টি শেয়ার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই ৪ জনকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে সদর থানায় ৩ জনের নামে পর্নোগ্রাফি আইনে ও ১ জনের নামে নারী শিশু নির্যাতন আইনে (ধর্ষণ) দুটি মামলা দায়ের করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আদমদীঘিতে ইউএনও‘র বিরুদ্ধে ছাগল বিক্রি’র অভিযোগ

আদমদীঘিতে ইউএনও‘র বিরুদ্ধে ছাগল বিক্রি’র অভিযোগ

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫১ ঘর পুড়ে ছাই

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড

পুঠিয়ায় পোল্ট্রি ফার্মে অ’গ্নিকাণ্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

ঝিনাইদহে পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্সারদের শ্যাডো এডুকেশন সেন্টারগুলো বন্ধের আওতামুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবেনা: সেনাপ্রধান

১১ বছর পর নির্বাচন: নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়নে নৌকার বিজয়

১১ বছর পর নির্বাচন: নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়নে নৌকার বিজয়

মধুপুরে ইয়াবার মতো বিক্রি হচ্ছে ব্যথানাশক ট্যাবলেট