crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নোয়াখালীতে আরও ৫১ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাটখিল পৌরসভার মেয়র স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের নিয়ে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষার ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে বিষয়টি নিশ্চিত হয়। পরে জেলা সিভিল সার্জনের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে সদর উপজেলায় ৩২ জন, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে ৪ জন করে, কবিরহাটে ৬ জন, চাটখিল ও হাতিয়ায় ২ জন করে এবং সোনাইমুড়ী উপজেলায় একজন রোগী রয়েছে।
সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রথম আলোকে বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিদের নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩২ জন। এ ছাড়া এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৯ জন।
সুবর্ণচর উপজেলার ইউএনও এ এস এম ইবনুল হাসান গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। কয়েক দিন আগে তাঁর হালকা জ্বর ও কাশি ছিল। বর্তমানে তিনি সুস্থ। কোনো উপসর্গ নেই। নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। আর পরিবারের সদস্যদের নমুনা আগামী কাল শনিবার দেওয়া হবে।
চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, তাঁর জ্বর ও কাশি আছে। স্ত্রীরও হালকা জ্বর আছে। বাড়িতে থেকেই তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ৫৪৩, বেগমগঞ্জে ৫৬৪, কবিরহাটে ১২৯, চাটখিলে ১১০, সোনাইমুড়ীতে ৮৮, সেনবাগে ৮৪, সুবর্ণচরে ৫৯, কোম্পানীগঞ্জ ৪৩ ও হাতিয়ায় ১২ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বয়স্ক ও প্রতিবন্ধী কার্যক্রমের উম্মুক্তভাবে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত

ঘোড়াঘাট ভর্নাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

ঝিনাইদহে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে সংলাপ

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

ভেড়ামারায় ডিবি পুলিশের অভিযানে ৯শ’ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

গু’ম,খু’ন ও হা’মলা-মা’মলা করে আন্দোলন থামানো যাবে না : ইঞ্জি. এমএ মতিন খান

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় পরকীয়া করতে গিয়ে প্রেমিকের মৃত্যু