crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৪, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কলেজ মোড় শহিদ হাফেজ ইমরান চত্বর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: ছেনু মিয়া ডিপ্টির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, ‘শহিদ জিয়ার সংগঠন বিএনপিতে কোনো ধরনের আওয়ামী দোসরদের স্থান নেই। দলের ত্যাগী নি*র্যাতিত এবং আওয়ামী দু:শাসনের সময় মিথ্যা মামলা হা*মলায় আক্রান্তদেরকে আগামী দিনে দলের ঐক্য ভ্রাতৃত্ব এবং যেকোনো ধরনের দেশ ও সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে।’

উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ,সহ-সভাপতি মো: শাহ নেওয়াজ চৌধুরী,সহ-সভাপতি মো: ইব্রাহিম ভূইয়া রেনু,আবদুল কাদের,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল হোসেন চকদার,সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক প্রিয়তোষ আচার্য্য,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,মো: দুলাল মেম্বার,জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো জামাল আহাম্মেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,উপজেলা নবীন দলের সভাপতি মো: আমসু মিয়া,সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান।সভায় উপজেলা সাবেক দপ্তর সম্পাদক আবদল দেব,ইউনিয়ন যুবদলের সভাপতি মোখলেছুর রহমান,সাধারণ সম্পাদক আবদুল বাতেন শরীফ,ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন,শরীফুল ইসলাম ভূইয়া,ইয়াছিন মিয়া,কাইরুল ইসলামসহ ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমাবেত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মাওলানা মোঃ হুমায়ুন কবির

সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগ, ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় সংর্ঘষে আহত-৫, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক-৩

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি-আওয়ামী লীগ