crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে মৎস্য চাষিদের মাঝে মৎস্য চাষ উপকরণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২০, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস‍্য চাষিদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা মৎস্য ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এসব উপকরণ বিতরণ করেন।

এসময় তিনি বলেন “মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উপকরণগুলো চাষিদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করবে। বিশেষ করে এরেটর ব্যবহারের মাধ্যমে মাছের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,উপকারভোগী মৎস্য চাষি ও এলাকার গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,”ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ১২ জন রেজাল্ট ডেমনস্ট্রেশন (RD) ও প্রদর্শনী চাষির মধ্যে এরেটর মেশিন, চুন,সার,মাছের খাদ্য,পুকুর পাড়ে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন ফলজ ও বনজ গাছের বীজ ও চারা বিতরণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়