crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৩০, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
নাসিরনগরে গোর্কণ ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

 

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে গোর্কণ ইউপি কার্যালয়ে সাধারণ নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন এ বাজেট ঘোষনা করেন। গোর্কণ ইউপির ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৮৮ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে ৮৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার টাকা।

সাবেক ব্যাংকার সৈয়দ সালাউদ্দিন মুকুলের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোহাম্মদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,বিদ্যুৎ কান্তি দেব,সাবেক পরিচালনা কমিটির সভাপতি বাচ্চু মিয়া,ব্যবসায়ী সৈয়দ বাহাউদ্দিন,শহীদুল ইসলাম মাষ্টার।এসময় ইউপি সচিব হাসান ভূইয়া,কামরুল ইসলাম,সৈয়দ মোহাম্মদ টিটু,সৈয়দ নোমানসহ ইউপি সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন বলেন, সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। এ কারণে প্রান্তিক জনগণের অংশগ্রহণে উম্মুক্তভাবে এই বাজেট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই এ বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় কি’শোর- কি’শোরীদের যৌ’ন-প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক মতবিনিময়

চকরিয়ায় কি’শোর- কি’শোরীদের যৌ’ন-প্রজনন ও স্বাস্থ্য অধিকার বিষয়ক মতবিনিময়

রংপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নাসিরনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিদ্যালয়ের রাস্তাটি পাকা করার দাবিতে মানববন্ধন

জামালপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৩১জন

জগন্নাথপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৩ বছরেও শেষ হয়নি ঝিনাইদহ জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ!

চাঁদা না দেওয়ায় ওষুধকে মদ হিসেবে দেখানোর অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ায় ১00 বোতল ফেন্সিডিলসহ আটক-১

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার