crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৬, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
নানা আয়োজনে নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসের শুভ সূচনা হয়।  কর্মসূচির প্রথমেই উপজেলা কেন্দ্রীয়  মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও  জাতীয় সঙ্গীত পরিবেশন  শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে স্থানীয় প্রশাসনের উদ‍্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী। এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত

দেশের ইতিহাসে মে মাসে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

হোমনায় ওসি’র নেতৃত্বে যা’বজ্জীবন সা’জাপ্রাপ্ত আসামী গ্রেফতার

হোমনায় ওসি’র নেতৃত্বে যা’বজ্জীবন সা’জাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে নাঃ সড়ক পরিবহণ সচিব

নাসিরনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু

হোমনায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি সেলিমা আহমাদ

ময়মনসিংহের ভালুকায় ময়লা পানির গ’র্তে শিশুর লা’শ, সৎ মা গ্রে’ফতার।

ময়মনসিংহের ভালুকায় ময়লা পানির গ’র্তে শিশুর লা’শ, সৎ মা গ্রে’ফতার।

অ্যাড. মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্দ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ