crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪৬৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও  ৫৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ১০৫ জন।  একই সময়ে নতুন করে  ৬ হাজার ৪৬৯ জন শনাক্ত হয়েছেন, যা গত এক বছরের মধ্যে রেকর্ড সংখ্যক আক্রান্ত।

বৃহস্পতিবার বিকালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিসংখ্যানে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১-৬০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৪ জন এবং ২১-৩০ বছরের মধ্যে আছেন একজন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৮ হাজার ১৯১টি, আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৮টি।এর মধ্যে ৬ হাজার ৪৬৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছেন মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিড-১৯ এ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ- মাগুরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

অধূমপায়ী ফোরাম (অফ) সংগঠনের আত্মপ্রকাশ 

পদত্যাগপত্রে কী লিখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গৌরীপুরে ৪ নং মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী মিছিল জনসমুদ্রে পরিণত

ময়মনসিংহের এিশালে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঝিনাইদহে ডিবি পুলিশের বিরুদ্ধে মা’দক দিয়ে ফাঁ’সানোসহ হ’য়রানি ও মি’থ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে ডিবি পুলিশের বিরুদ্ধে মা’দক দিয়ে ফাঁ’সানোসহ হ’য়রানি ও মি’থ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালীগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

দিনাজপুরে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

পুঠিয়ায় ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃ*ত্যু

ঝিনাইদহের শৈলকুপায় শাহাদাৎ আওয়ামীলীগের শোক দিবস পালন