crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৪০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মুফতি মাওঃ আব্দুল হাকিম আনসারী সাহেবের জানাজা সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২০ ৭:৩৭ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাওঃ আব্দুল হাকিম সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় আলেম সমাজ, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২ডিসেম্বর) সকাল ৭টায় মাদ্রাসা পাড়া নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৩) বছর। তিনি উক্ত গ্রামের মৃত আমির উদ্দিনের ৩য় পুত্র এবং ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনীর শ্বশুর। ওই দিন বাদ আসর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে পাশের কবরে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত নীলফামারী বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ও ডোমার থানাপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার জানাজায়, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নীলফামারী বড় বাজার জামে মসজিদের খতিব আশরাফুল হক নুরী, সাবেক খতিব নুর মোহাম্মদ আনোয়ারী, নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ একরামুল হক, হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, উপজেলা হাজী কল্যাণ সমিতির সাঃ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম ওলামাগণসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। তিনি ৪ ছেলে ৯ মেয়ে ও ৪৫ জন নাতী- নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফকিরহাটে পুলিশ পরিচয়ে প্র-তা-র-ণা-র দায়ে ১ নারী আটক

মেঘনায় বিএনপির ইফতার আয়োজনের দায়িত্বে আওয়ামী লীগ নেতা, চরম ক্ষোভ বিএনপি নেতাকর্মীদের!

খানজাহান আলীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম আসামী কবির শেখ গ্রেফতার

গাইবান্ধায় বাঁধ পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

চাকরির পড়াশোনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ঝিনাইদহে গৃহবধূকে হত্যার অভিযোগ,স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই: ম্যাথিউ মিলার

ঝিনাইদহ রামচন্দ্রপুর গ্রামে খেঁজুরপাতার ঘরে বসবাস করেও সরকারি ঘর পেলনা সালেহা বিবি !