crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে প্রচণ্ড শীতে মানুষসহ পশুপাখি চরম দুর্ভোগে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলরফামারীর ডোমার উপজেলাসহ আশ পাশের এলাকায় গত ৫ দিন ধরে প্রচণ্ড  শীতে মানুষসহ গবাদিপশু- পাখি কাতর হয়ে পড়েছে।

হিমেল বাতাস, মেঘাচ্ছন্ন আকাশ ঝিরঝির সিসির মানুষের চলাচল কাজকর্ম প্রায় বন্ধের দিকে ঠেলে দিয়েছে। দেশের উত্তরাঞ্চল সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে বিশেষ করে নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকার মানুষ গত কয়েক দিনের ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। দিনের তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রিতে উঠানামা করছে। শীতে ছিন্নমূল গরীব মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে। বোরোর ভরা মৌসুমে মানুষজন কাজকর্ম করতে পারছেনা। শীত এমনভাবে জেঁকে বসেছে যে কতদিন যে থাকবে তা বলা যাচ্ছেনা। এই রকম শীতে বয়স্ক মানুষসহ শিশুরা ঠান্ডাজনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়া বিভাগ হতে জানা গেছে শীত ও শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকবে এবং তাপমাত্রা কমতে পারে। অপরদিকে বিকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ডোমারের আশেপাশের জায়গাগুলোতে নানা রকম শাক-সবজি চাষাবাদ হয়। শীতের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকগণ। প্রচন্ড শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুঃখের সীমা নেই। অপরদিকে কয়েকদিন এ রকম শীত পড়লে ধানের বীজতলা নষ্ট হয়ে চরম ক্ষতি হতে পারে বলে এলাকার একাধিক কৃষক জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে জনগণের ৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ‘অরণ্য কেয়ার ফাউন্ডেশন’

স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ ও দুর্নীতি প্রতিরোধ চায় বাংলাদেশ কংগ্রেস

হরিণাকুন্ডুতে ক্লিনিকে সিজারের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাসিরনগরে ১৫১টি মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

রংপু‌রে গণ অবস্থান ও বি‌ক্ষোভ সমা‌বেশ

করোনার নমুনা সংগ্রহকারী টেকনোলজিস্টদের চাকরি স্থায়ীকরণের দাবি

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

পাবনার ভাঙ্গুড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন