crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ সদর হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন মেয়র মিন্টু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৮, ২০২১ ১১:০১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হাসপাতালে করোনা রোগীদের সেবায় ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন। বুধবার ২৫টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ৭৫টি সিলিন্ডার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু।

তিনি জানান, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট এখন প্রধান সমস্যা। যারাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সিংহভাগই শ্বাসকষ্টে ভুগেছেন। শ্বাসকষ্ট ও অন্য জটিল শারীরিক সমস্যা না থাকলে সেই রোগীদের বাড়িতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। ঝিনাইদহে বর্তমানে করোনা সংক্রমণের হার খুব বেশি। বর্তমানে হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি রয়েছে। কোন মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেই কারণে আমরা ব্যবস্থা নিয়েছি। এর আগে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।

সাইদুল করিম মিন্টু জানান, খাদ্যের ঘাটতি নেই বর্তমানে দেশে। আমরা পৌরসভার মধ্যে মধ্যে ক্ষুদ্র দোকানদার, রিকশা চালক, ইজিবাইক চালক, বাস শ্রমিকসহ সকল শ্রেণির নিম্ন বিত্তদের খাদ্য সহায়তা দিচ্ছি। প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ খাদ্য সংকটের কথা জানালে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করছি। আমরা যেকোন সময়, যেকোন প্রয়োজনে পৌরসভার মানুষের পাশে আছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬টি উপজেলার বিভিন্ন জায়গায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম ও জুনিয়র কনসালটেন্ট ডা: জাকিরসহ সদর হাসাপাতালের কর্মকর্তাবৃন্দ এই সিলিন্ডার গ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের মধুহাটি ইউপি নায়েবের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য ও কর পরিশোধ রশিদ ছিঁড়ে ফেলার অভিযোগ

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

পুষ্টি উন্নয়নে অবদান রাখতে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে

সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক- কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও সাবেক এমডি মইনের বিচারের দাবিতে মানববন্ধন

মহেশপুর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযানে বিজিবির হাতে ভারতীয় নাগরিক ও রুপিসহ দুই জন আটক

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ৩৩ দিনেও কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ, আতঙ্কিত এলাকাবাসী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

জামালপুরে শিশু ধ*র্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

হরিণাকুন্ডুতে ঐতিহ্যবাহী মহিষের গাড়ীতে করে বিয়ে

রংপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের নিকট শ্রমিক অধিকার আন্দোলনের স্মারকলিপি পেশ