crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ রামচন্দ্রপুর গ্রামে খেঁজুরপাতার ঘরে বসবাস করেও সরকারি ঘর পেলনা সালেহা বিবি !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৯, ২০২০ ৩:৫০ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ভাঙাচোরা বেড়ার ঘরে ষাটোর্ধ সালেহা বিবির সংসার। খেঁজুরে পাতার বেড়া আর ওপরে পলিথিনের ছাউনির রান্নাঘর। শোবার ঘরের দেওয়াল নেই। সাপ, ব্যাঙ আর কেঁচোর সাথে নিত্য যুদ্ধ। গ্রামের অনেকেই সরকারিভাবে বাড়ি-ঘর পেয়েছেন। কিন্তু সালেহা ও ছামেদ আলী দম্পত্তির কপালে জোটেনি সরকারি বাড়ি। সামান্য বৃষ্টি আর দমকা বাতাসে ঘরের ছাউনির সাথে নিজেদের প্রাণও উড়ে যায়। এ ভাবেই এই বৃদ্ধ দম্পত্তি বসবাস করছেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। তাদের চোখে কোন রঙিন স্বপ্ন নেই। তারা চায় একটু নির্ভরতা। মাথা গোঁজার ঠাঁই। জরাজীর্ণ ছাপড়া ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। কিছুদিন আগে মাথা গোঁজার একমাত্র ছাপড়া ঘরটি আম্পান ঝড়ে লন্ড ভন্ড করে দিয়ে গেছে। দু’বেলা দু’মুঠো খাবারের সন্ধান করতে গিয়ে ঘর মেরামত করার চিন্তা তারা ভুলেই গেছেন।

সালেহা বিবি বলেন, চেয়ারম্যান আমাদের চাল ডাল দিয়েছে। স্বামীর বয়স্ক ভাতা হয়েছে। তা দিয়ে এবং পরের বাড়ি কাজ করে সংসার চলছিল। কিন্তু ঝড়ে মাথা গোঁজার একমাত্র জায়গাটুকু লন্ডভন্ড করে দিয়েছে। তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে সরকারি ঘর দাবি করেছেন।

বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান, রামচন্দ্রপুর গ্রামের ওই পরিবারকে আমি চিনি। করোনাকালীন তাদের অনুদান দেওয়া হয়েছে। এছাড়া সালেহা বিবির স্বামী ছামেদ আলীর বয়স্ক ভাতা করে দেওয়া হয়েছে। ঘরের ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের আ’লীগ সভাপতি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

রংপুরে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি

ডোমারে আমন চাল ক্রয়ের উদ্বোধন

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে নদী,খাল,বিল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনাসভা

শৈলকুপায় ধরা পড়লো এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ

তিতাসে জো*রপূর্বক জায়গা দ*খলের ও রাস্তা নির্মাণের পাঁয়তারা

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে : রাষ্ট্রপতি