crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে শহিদদের স্মৃতিস্তম্ভ ও ব-ধ্য-ভূ-মি নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি>>

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৬ এপ্রিল প্রতিরোধ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামে ১১ জন মুক্তিযোদ্ধাকে নি-র্ম-ম-ভা-বে গু-লি করে হ-ত্যা করে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও শহিদ মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীকে সরকারিভাবে স্বীকৃতি দিলেও বাকী ১০জনের আজও মেলেনি স্বীকৃতি। শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে ঘোরাঘুরি করেও পাননি কোন ফলাফল। অবশেষে সোমবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে শহীদ সেকেন্দার আলীর ছেলে আব্দুল মান্নান বলেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজ দখল করে পাকি্তিানি পাকহানাদার বাহিনী। এরপর চাপড়ী গ্রামে প্রবেশ করে বাড়ি ঘর আ-গু-ন দিয়ে পো-ড়া-তে শুরু করে। এসময় ১৭ জন মুক্তিযোদ্ধা একই জায়গায় জড়ো হয়ে পাকবাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছিল। পাকবাহিনী বুঝতে পেরে তাদের চারিদিক ঘিরে গু-লি করে পাখির মত নি-র্ম-ম-ভা-বে হ-ত্যা করে। তাদের মধ্যে ১১ জনই ছিল চাপড়ী গ্রামের। এক জনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি মিললেও বাকী ১০ জনের আজও স্বীকৃতি মেলেনি। শহিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির পাশাপাশি নি-হ-ত-দে-র স্মরণে ব-দ্য-ভূ-মি স্তম্ভ নির্মাণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পরিবারের স্বজন লতিফা বেগম, নবীরন নেছা, স্বপ্না খাতুন, তারা বানু ও সাকের আহমেদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

কোটচাঁদপুরে শিক্ষক কর্তৃক কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলেছে ভারত

ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সরিষাবাড়ীতে নিম্নমানের কাজ করায় একদিন পরে রাস্তায় ভাঙন !

সারাদেশে বৃষ্টির আভাস

পঞ্চগড়ে চার বছর ধরে বন্ধ থাকা চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

নাসিরনগরে যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ড্রেন পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই ঘরে উঠে পানি!