crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

 

 

 

রংপুর ব্যুরো :
জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল‍্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, বিদ্যুতের লোডশেডিং বন্ধ ,ভুল নীতি- দুর্নীতির জন‍্য দায়ীদের শাস্তিসহ নিত‍্যপ্রয়োজনীয় দ্রব‍্য ও সকল কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে আজ ৬ আগস্ট শনিবার সকাল ১১ টায় কৃষক সংগ্রাম পরিষদের উদ‍্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয় ।

কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা আব্দুস সাত্তার প্রামাণিক, সানজিদা আক্তার,সুমন রায়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক সংগঠক সালাউদ্দিন আহমেদ বাবু,নুরে আজম দীপু,রেদোয়ান ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের আকস্মিক ও অস্বাভাবিক এই মূল‍্য বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া ও জীবনযাত্রার ব‍্যয় বাড়বে। চলতি আমন মৌসুমে ইউরিয়া সারের মূল‍্যবৃদ্ধির কারণে কৃষি উৎপাদন ব‍্যাহত হবে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে চলমান লোডশেডিং এ এমনিতেই জনজীবন বিপর্যস্ত। তার মধ‍্যে এই মূল‍্য বৃদ্ধি মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে। যেভাবে নিত্যপণ্য ও কৃষি উপকরণের দাম বেড়েছে এতে করে কৃষক তথা সাধারণ মানুষের জীবন ধারণ দুস্কর হয়ে গেছে।

বক্তারা,সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলসাগর পুকুরে ৪দিন পর ভেসে উঠলো নিখোঁজ সুমনের মরদেহ

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

ফেঞ্চুগঞ্জে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কুরআন তেলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত

পঞ্চগড়ে স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত

দাউদকান্দিতে ইউএনও’র হস্তক্ষেপে মুক্ত হলো অবরুদ্ধ চার পরিবার

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

সিলেটে দেবিদ্বার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও ইফতারের আয়োজন

হোমনায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি সেলিমা আহমাদ

ঝিনাইদহে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত