crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩, ২০২০ ১:২৫ অপরাহ্ণ
জামালপুর সদরের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের খুপিবাড়িতে এলজিইডির পাকা সড়ক নির্মাণের কাজে দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্মমানের কাজ করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বলছেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে সড়কে বসানো ইট ও খোয়া অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, জামালপুর সদরের খুপিবাড়ি জামালের বাড়ির পশ্চিম পাশ থেকে হবদেশ মোড় পর্যন্ত ৮৫০ মিটার কাঁচা সড়কটি উন্নয়নের জন্য স্বাধীনতার পর থেকেই স্থানীয় বাসিন্দারা চেষ্টা করে আসছিলেন। সম্প্রতি সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ মোজাফ্ফর হোসেনের প্রচেষ্টায় সড়কটির উন্নয়ন কাজ হাতে নেয় এলজিইডি। ৮৫০ মিটার এই কাঁচা সড়ক পাকা করতে দরপত্র আহবান করে সদর এলজিইডি। কাজটি বাগিয়ে নেয় প্রভাবশালী একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটির উন্নয়নে নিম্মমানের ইট, খোয়া ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের উন্নয়ন কাজে নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে দেখে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন। নিম্মমানের কাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন বিক্ষুব্ধদের কেউ কেউ। বুধবার বিকালে সরেজমিনে ওই সড়কে গেলে দেখা যায়, সড়কের উন্নয়ন কাজে নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে।
এ সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্মমানের কাজ করছে। সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোন কাজ হচ্ছে না। বিক্ষুব্ধ এলাকাবাসী নিম্মমানের ইট ও খোয়া অপসারণ করে উন্নতমানের ইট ও খোয়া ব্যবহারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে তিনি জেনেছেন সড়কটিতে নিম্মমানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে সড়ক থেকে এসব ইট ও খোয়া অপসারণ করতে বলেছেন। অপসারণ করা না হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলতে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল ফোনে চেষ্টা করে পাওয়া যায় নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন শুরু

রংপুর সিআইডি’র অভিযানে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

আলমডাঙ্গায় সমাজসেবা কর্মকর্তাকে মা’রধর করলেন উচ্চমান সহকারী!

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বন্যা দুর্গতদের পাশে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির সুস্পষ্ট বক্তব্য

Drones being used to monitor WordCup

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

দখল নয়, দলিলই হবে জমির মালিকানা: সংসদে বিল উত্থাপন