crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:২৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম খুলনার জায়ান খান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:

২০২৩ সালের শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে উপস্থিত অভিনয়ে ‘ক’ বিভাগ থেকে এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনার জায়ান খান (১০)। থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে ৮টি বিভাগের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে জায়ান প্রথম স্থান অধিকার করে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর বিকেলে ফলাফল ঘোষণা করা হয় ।
জায়ান খুলনার নেভি স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। সে নিয়মিত ‘এবং আবৃত্তি’ থেকে অভিনয় ও কবিতা আবৃতি চর্চা করে।জায়ান ব্যাংক কর্মকর্তা জহির উদ্দিন খান ও খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি কানিস সুলতানার একমাত্র সন্তান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ এর বিজয়ীদের মধ্যে শিগগিরই পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জায়ান সকলের কাছে দোয়া প্রার্থী আগামীর পথ চলা আল্লাহ তার জন্য যেন সহজ করে দেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ’র ইন্তেকাল

হোমনায় আইএফআইসি ব্যাংকের ৭৩তম উপ-শাখা উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

পিএসসি’র নবনিযুক্ত চেয়ারম্যান ও চার সদস্যের শপথ গ্রহণ

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত

শৈলকুপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ