crimepatrol24
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২০ ৭:৪৪ অপরাহ্ণ

                                                     জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার জাতিসংঘের Department of Economic and Social Affairs (UN DESA) এবং দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র এন্ড সেফটি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সফলভাবে টিকে থাকতে হলে দক্ষ, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। আমরা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে, নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের নাগরিকদের মাঝে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ গণতান্ত্রিক শাসন সুসংহত করতে বর্তমান সরকার কাজ করে চলেছে। জনসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল তৈরিসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সরকার প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতা বৃদ্ধিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন করেছে।

জাতিসংঘের অষ্টম মহাসচিব বান‌ কি মুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও দক্ষিণ কোরিয়ার ইন্টেরিয়র এন্ড সেফটি মন্ত্রণালয়ের মন্ত্রী চিন ইয়ং (Chin Young), UN DESA এর আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন (Liu Zenmin), ইনচেয়ন (Incheon) মেট্রোপলিটন সিটির মেয়র নামচুন পার্ক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নাসিরনগরে গুচ্ছগ্রামে আগুনে পুড়ে ছাই ১০টি বসতঘর ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত

ময়মনসিংহের গৌরীপুরে আনারস প্রতিকের প্রার্থী সোমনাথ সাহা বিজয়ী

চট্টগ্রামে বি’স্ফোরণে আ’হতদের পাশে পুনাক সভানেত্রী*

চট্টগ্রামে বি’স্ফোরণে আ’হতদের পাশে পুনাক সভানেত্রী*

করোনাভাইরাসে সংক্ষিপ্ত হলো হোমনায় সরকারি কর্মসূচি

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

সরিষাবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন