crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চা শিল্পের বিকাশ ও সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আজ রবিবার (২৬ জুলাই ২০২৬ খ্রি.) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে তারা বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। তিনি বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথাও পুনর্ব্যক্ত করেন।

চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ৯২ টি ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নেত্রকোনায় সড়ক দু’র্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে রাস্তাবিহীন সেতু !

পুঠিয়ায় ১৪৪ ধারা অমান্য করে মাছ শিকার

জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও চো*রাচালান রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আনোয়ারায় বিএনপি-পুলিশ সং’ঘর্ষে ওসিসহ আহত-৫

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যরা রক্ত দিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাবেঃ পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম