crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাতলপাড়ে প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >>

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ের কৃতীসন্তান সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসেনের অকাল মৃত্যুতে মরহুমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাতলপাড় ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা চত্বরে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাজী আলফাজ সরদারের সভাপতিত্বে গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত চাতলপাড় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রবাসী ফোরাম নেতা মোঃ বাছির মিয়া,কামরুজ্জামান আনসারী,আফজাল হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম,জাতীয়তাবাদী চাতলপাড় ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক মোঃ ছোয়াব মিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে মরহুম জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবদুস সালাম। পরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে মরহুম জাহাঙ্গীর হোসেনের পরিবারকে নগদ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টাঙ্গাইলে ক্যান্সারে আক্রান্ত মামুন বাঁচতে চায়

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে দু:স্থ ও অসহায়দের মাঝে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক বরাদ্দের চেক বিতরণ

হোমনায় বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক জেলহকের মেয়ের ভবিষ্যতের জন্য ৫ লাখ টাকা এফডিআর

আদমদীঘিতে আবারও দুই চাতাল মালিকের ৬০হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে আবারও দুই চাতাল মালিকের ৬০হাজার টাকা জরিমানা

খুলনা থানা পুলিশের অভিযানে নূর আজিম গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড রকি গ্রেফতার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদরের ৬টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে আদর্শ ইউনিয়ন ঘোষণা করলেন জেলা প্রশাসক

নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব অনুষ্ঠিত