crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ জনের জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২১ ৭:২০ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়াঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ও বাজার মনিটরিংয়ে ৭টি মামলার বিপরীতে জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন। শনিবার (১০এপ্রিল) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃতানভীর হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও কার্যকর করার লক্ষে মাঠ পর্যায়ে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে ও সরকারের নির্দেশনা না মেনে নিয়মের বাইরে চলাফেরা, দোকান খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলার বিপরীতে ১১ব্যক্তিকে অর্থদণ্ড দিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি দ্বিতীয় ঢেউ ও সংক্রমণের হার রোধকল্পে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আলোকে চকরিয়া পৌরসভার বিভিন্ন পয়েন্টে এবং মার্কেটে করোনা প্রতিরোধে জোর তৎপরতা চালিয়ে মাঠে মনিটরিং করা হয়। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিদের অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। সরকারের নির্দেশিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও ন্যূনতম পাসের হার না থাকলে বন্ধ হবে শিক্ষকদের বেতন-ভাতা

হোমনায় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি গঠন

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে জগন্নাথপুরে বিক্ষোভ

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উদযাপন

শৈলকুপায় ধরা পড়লো এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ

ঝিনাইদহের কাঞ্চননগর মডেল হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের জেলা প্রশাসকের তহবিলে আর্থিক সাহায্য প্রদান

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মধুপুরে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা