crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৩২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটের ভর্নাপাড়া রাস্তাটি এখন মরণ ফাঁদ, দেখার কেউ নেই!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
খানা-খন্দকে ভরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়া থেকে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিং। রাস্তাটির বেহাল অবস্থা হয়ে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। এ যেন দেখার কেউ নেই। রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। গত ৪ বছর আগে ৪ কিলোমিটার কাঁচা রাস্তায় ইট বসানো হয়। তারপর আর রাস্তাটি সংস্কার করা হয়নি।
রাস্তাটিতে ঝুঁকি নিয়ে যনবাহনে চলাচল করছে মানুষ। ব্যস্ততম এই রাস্তা দিয়ে শতাধিক ইজিবাইক, মেসি,ট্রলি,ব্যাটারি চালিত ভ্যান, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। যানবাহনগুলো প্রতিয়িত নষ্ট হচ্ছে। অতীব জরুরীভাবে রাস্তাটি সংস্কারের দাবী এলাকা বাসীর।

বর্তমানে রাস্তাটির বেহাল দশা হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। জন সাধারণের দুর্ভোগের সীমা নেই।এতে প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়ার করতোয়া নদী রাস্তার ব্রিজ হতে ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় রাস্তার মোড় হয়ে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিংযুক্ত রাস্তাটির জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ও ধসে গেছে। অল্প বৃষ্টি হলেই রাস্তায় খানা-খন্দে পানি জমে থাকে। চলতি বর্ষা মৌসুমে অবস্থা আরোও করুণ। যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের একাধিক ব্যক্তি ক্রাইম পেট্রোল২৪.কম প্রতিনিধিকে জানান, ভাঙা ও ধসে যাওয়া রাস্তায় মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে চালিয়ে যাওয়াও ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে।
বিশেষকরে রাস্তাটির এজামের বাড়ির পার্শ্বে, হাই স্কুল পর্যন্ত এবং মগলিশপুর সারার দিঘি,করিমের বাড়ীর পূর্ব পার্শ্বে ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝে মধ্যেই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
ভর্নাপাড়া ও মগলিশপুর গ্রামের বাসিন্দাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও আশপাশের গ্রামের জনসাধারণের চলাচলে এই রাস্তাটিই ভরসা।

উপজেলার রাণীগঞ্জ হাটে মানুষের উৎপাদিত কাঁচা তরিতরকারি ও মালামাল যানবাহনে করে নিয়ে যাওয়ার এক মাত্র ভরসা রাস্তাটির বেহাল দশা হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।

এছাড়া কোনো অসুস্থ রোগী নিয়ে রাস্তাটি দিয়ে যাওয়া যায় না। ৫ থেকে ১০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ রাস্তা দিয়ে।এছাড়াও শিক্ষার্থীদের স্কুল- কলেজে যাওয়া আসার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী দ্রুত সংস্কার দেখতে চায় রাস্তাটির।

এ বিষয়ে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ সাজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন, ‘উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্নাপাড়ার করতোয়া নদী রাস্তার ব্রিজ হতে ভর্নাপাড়া উচ্চ বিদ্যালয় রাস্তার মোড় হয়ে মগলিশপুর ৩ মাথা মোড় পর্যন্ত ৪ কিলোমিটার ইটের সলিং এর রাস্তাটির জায়গায় জায়গায় ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে ও ধসে গেছে। এ রাস্তাটি দ্রুতই পুনরায় সংস্কার করা হবে।’

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ গোলাম রব্বানী বলেন, ‘এই রাস্তা দিয়ে ভারী যানবাহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এ কারণে মানুষের চলাচলে সমস্যার সীমা নেই।তবে ভর্নাপাড়া গ্রামে আফতাব মাষ্টার, তসলিম উদ্দিন (তসির মেম্বর),সোলায়মান মেম্বরের পুকুর সংলগ্ন রাস্তা,এজামের বাড়ির পার্শ্বে,সারার দিঘি ও করিমের পূর্ব রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝে মধ্যেই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

হোমনায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তিতাসের কৃতী সন্তান মিঠু ঢাকা মহানগর (উঃ)ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৪ ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই জামায়াতকর্মী গ্রেফতার

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

ডোমারে বিয়ের মাইক্রোবাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ২মহিলার মৃত্যু

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

দেশে দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

দেশে দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত