crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:১৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ

মো. আনিছুল করীম , বিশেষ প্র‌তি‌নি‌ধি : গাইবান্ধা সদরে পুলিশের ভুয়া এসআই পরিচয়দানকারী নজরুল ইসলাম ওরফে লিমন কে (২৮) আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুলিশের কর্মকর্তা সেজে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আটক ভুয়া এসআই নজরুল রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানীপাড়ার আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমান ওরফে লিটনসহ ৩ ব্যক্তির নিকট থেকে এনএসআই-তে চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় ভুয়া এসআই নজরুল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় এবং নজরুলের বর্তমান আচরণ ও গতিবিধি সন্দোহজনক মনে হওয়ায় হাফিজুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মো. শাহরিয়ার তৎক্ষণাৎ অভিযোগটি আমলে নিয়ে মামলাভুক্ত করেন। গোপন সংবাদের ভিত্তিতে (৪ ডিসেম্বর) বুধবার রাতে পীরগাছার তাম্বুলপুর এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে আটক করে। আটকের সময় তার কাছে থেকে ১টি সৃজনকৃত পুলিশ আইডি কার্ড, ২ কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি, ১টি ন্যাশনাল আইডি কার্ড, ১টি সাধারণ পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, ভুয়া এসআই সেজে দীর্ঘদিন ধরে নজরুল বিভিন্ন সময় পুলিশের ছবি এবং আইডি কার্ড দেখিয়ে চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাগপার মানববন্ধন

মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শিবগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময়

মধ্যরাতে দুদকে ঢুকেও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না: দুদক কর্মকর্তা বাছির

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

হোমনা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অবৈধ ইটভাটার ধোঁয়ায় ঘটছে পরিবেশ বিপর্যয়

বাঞ্ছারামপুরে মু’ক্তিপণের জন্য ৭ বছরের শিশুকে হ’ত্যা, ২ অ’পহরণকারী গ্রেফতার

ডোামার পৌরসভায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ

হোমনায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ৬ ব্যবসায়ী গ্রেফতার