crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার শপথ নিন’ : সেলিমা আহমাদ এমপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে কুমিল্লার হোমনায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে কুমিল্লা -২, হোমনা-তিতাস আসনের সংসদসদস্য সেলিমা আহমাদের উদ্যোগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা ও ‘বিজয়ের ৫০ বছর’ লেখা ব্যানার হাতে বিজয় র‍্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ  ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিবৃন্দ। র‍্যালিটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।
বিজয় র‍্যালি শুরুর প্রাক্কালে সেলিমা আহমাদ এমপি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  ‘আজ আমাদের শপথ নেওয়ার দিন। আমাদের শপথ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। পাকিস্তানের দোসররা যেন মাথাচাড়া দিতে না পারে, খুনি মোস্তাকের প্রেতাত্মা- যারা এখনও আনাচে-কানাচে ঘোরাফেরা করছে, তারা যেন সফল হতে না পারে।  মহান মুক্তিযুদ্ধের শহিদদের রক্ত যেন বৃথা না যায়, সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। ’
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস, যুবলীগ সভাপতি খন্দকার মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের যুবলীগের সিনিয়র সভাপতি মিলনের নেতৃত্বে জীবনা গ্রাম লকডাউন

রংপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন

হোমনায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডোমারে ক্রিকেটবাজির এজেণ্ট ও মাদকসেবী আটক

সারা দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২৮

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালিত

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ৪ চোর গ্রেফতার