crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে জীবনমানের উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে কিশোরগঞ্জে অবহিতকরণ সভা করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (রিলাই) প্রকল্পের জেলা পর্যায়ের কার্যক্রম উপস্থাপন করা হয়।

এসডিএফ প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন্স) মো. গোলাম ফারুখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার ও এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান, এসডিএফ আঞ্চলিক ব্যবস্থাপক (মনিটরিং এন্ড এমআইএস) শেখ নাঈমুর রহমান, জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা প্রমুখ আলোচনায় অংশ নেন।

সভায় জানানো হয়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এসডিএফ গ্রামীণ দারিদ্র্য বিমোচনে রিলাই প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার ৪টি উপজেলা সদর, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৫টি ইউনিয়নের দুইশত গ্রামে ৫ বছর কাজ করবে।

এ সময় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন-কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি) কৌশল প্রয়োগ করে নারীর ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধিসহ টেকসই উন্নয়ন বাস্তবায়নে কাজ করবে।

সভায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এসডিএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

হেডলাইন- কিশোর গঞ্জে দরিদ্রজনগোষ্ঠীর আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আসক) এর সভা অনুষ্ঠিত।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় পুকুরে ডুবে কাজের বুয়ার মৃত্যু

পঞ্চগড়ে ধর্ষণসহ বলাৎকারের অভিযোগে আটক ৪

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডু’বে আপন দুই বোনসহ ৩ শিশুর মৃ’ত্যু

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা  ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

সরিষাবাড়ীতে আত্মরক্ষার্থে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া জুয়ারিরা ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

বিএনপির রাজনীতি গণতন্ত্র নয়; বুলেট, রক্ত আর লাশের ওপর দাঁড়িয়ে : তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানবন্ধন

তিতাসে নির্মিত হলো এক ব্যতিক্রমধর্মী শহিদ মিনার, ক্ষুব্ধ এলাকাবাসী

পঞ্চগড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব পালন

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব