crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক ২ যুবক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ম্যানেজারকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দুই যুবক। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। রোববার উপজেলার চাপালী গ্রামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অফিসে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, উপজেলার বাবরা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও বাবরা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে সবুজ মিয়া। এছাড়াও চাপালী গ্রামের শফিক খানের ছেলে রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। এরা সবাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসে কর্মরত বিক্রয় প্রতিনিধি। কালীগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাপালী গ্রামে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কালীগঞ্জ অফিসের ম্যানেজার সাহিদুর রহমান সাহিদের মোটর সাইকেলের সিটের নিচে ইয়াবা পাওয়া যায়। এ সময় সন্দেহ হলে ঘটনাস্থলে উপস্থিত আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তারা ম্যানেজারকে ফাঁসানোর জন্য মোটরসাইকেলের নিচে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে বিধবার বসতভিটা দখলে প্রতিবাদকারী তিন যুবলীগ নেতাকে মাদক মামলায় জডিয়ে গ্রেফতার

রংপুরে নানা আনুষ্ঠানিকতায় বড় দিন উদযাপিত

হোমনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় ১০০ কোরআন খতম

ডোমার পৌর শহরে চলছে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ

চকরিয়ায় বিপুল পরিমান ইয়াবাসহ ছকিনা আটক

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খাওয়া নিয়ে এলাকায় তোলপাড়

শোকসংবাদ

গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

রংপুরে স্ত্রীকে মারধর করার কয়েক ঘণ্টা পর ঝুলন্ত লাশ