crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা আজ (বৃহস্পতিবার) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একই সাথে তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের এ আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।”

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হা*মলায় এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেন শাহাদাতবরণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সফল অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে বিধবা ভাতার কার্ড চাওয়ায় চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ

পজেটিভ বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও খাতা বিতরণ

ডোমারে “আই লাভ ডোমার” স্থাপনার শুভ উদ্বোধন

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

বিরলে মিথ্যা অ*পপ্রচার ও ষ*ড়যন্ত্রের বিরুদ্ধে ড. জীবন চৌধুরীর সংবাদ সম্মেলন

করোনা জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই, কোথাও কোনো কারচুপি হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা