crimepatrol24
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
অনেক ফরাসিও চায় মেসি জিতুক বিশ্বকাপ : দেশ্যম

 

 

ডেস্ক রিপোার্ট :

কাতারের লুসাইল স্টেডিয়ামে আর ২৪ ঘণ্টা পরই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা। ক্যারিয়ারের অসংখ্য অর্জনের মাঝে বিশ্বকাপ ট্রফিটা যোগ করার এই শেষ সুযোগ লিওনেল মেসির সামনে। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স চাইবে শিরোপা ধরে রাখতে। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশ্যম জানেন, বেশির ভাগ ফুটবলপ্রেমী কী চান।

বিশ্বজুড়ে মেসি এবং আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত আছে। সবাই চায় এবার মেসির হাতেই বিশ্বকাপ উঠুক। কারণ এটাই তার শেষ বিশ্বকাপ। এমন মহাতারকার হাতে বিশ্বকাপ না ওঠা মানায় না। এমনকি ফ্রান্সের অনেকেই চান মেসি জিতুক বিশ্বকাপ। খোদ দেশ্যম বলেছেন এমন কথা, ‘আমি জানি আর্জেন্টিনা, বিশ্বব্যাপী অনেক মানুষ এবং কিছু ফ্রেঞ্চও সম্ভবত এটা আশা করে যে, লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে শিরোপা জিততে সম্ভাব্য সব কিছু আমরা করব। ’

প্রতিপক্ষের বিপুল সমর্থকদের পাশাপাশি ফাইনালের আগে ফুটবলারদের চোট নিয়েও চিন্তায় থাকতে হচ্ছে দেশ্যমকে। এমন অবস্থায় কেমন বোধ করছেন ফরাসি কোচ? দেশ্যম বলেন, ‘আমি প্রায়ই এমনটা (একাকী) বোধ করি। তবে একাই ভালো আছি। বিরক্ত লাগে না। এ ধরনের অনিশ্চয়তা সব সময় থাকে। আমরা এখন এ পর্যায়ে আছি এবং ম্যাচের জন্য প্রস্তুত হতে সম্ভাব্য সব কিছু আমরা করেছি। তবে স্কালোনির সামনেও কিছু চ্যালেঞ্জ আছে। প্রথম ম্যাচে সৌদির কাছে হেরেও তারা এত দূর এসেছে। ’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

একই গ্রেডে বেতন পান সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক!

নির্বাচনে স’হিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নীলফামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর ৭ বছর কারাদণ্ড

সরিষাবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ১৯ জন

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালিত

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

মির্জা আব্বাস ও আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডোমারে এক গৃহবধূর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় থানায় অভিযোগ

প্রেসিডেন্ট রাইসি-পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান