crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোসেনপুরে মোবাইল কোর্টের অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং অবৈধ পণ্য বিক্রিরোধে রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকান তদারকি করা হয়। অবৈধ ও অননুমোদিত পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের পাশাপাশি কাপড়ের দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে লক্ষ্য রাখা হয়েছে যে, বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা বা অনুমোদনবিহীন পণ্য বিক্রি না হয়।
মোহসী মাসনাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বাজারে এই ধরনের অভিযান ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা। তারা আশা করছেন, ভবিষ্যতেও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে, চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে লবণের মূল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদরোধে অভিযান , আটক ১

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় ডাকাতের গুলিতে ডাকাত নিহত, ১ টি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আগামী ঈদুল আজহা থেকে ৫০% উৎসব ভাতা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

কোটচাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ,২ সপ্তাহ অতিবাহিত হলেও বিচার পাননি ভুক্তভোগী পরিবার

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক

কুষ্টিয়ায় শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে অভিযান : ক্লিনিক সিলগালা ও মালিক আটক