crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কোনো করারোপ ছাড়াই পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম পৌরসভার ২২তম বাজেট ঘোষণা করেন। এটি তার দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট ঘোষণা। উক্ত বাজেটে ৪৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২০৯ টাকা ৮০ পয়সা সার্বিক আয়, ৪৬ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা ব্যয় ও ৭৪ লাখ ৯৮ হাজার ৭০৯ টাকা ৮০ পয়সা সমাপনী স্থিতি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম হোমনা পৌরসভাকে সকল নাগরিকের স্বপ্নের শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য এ শহরকে বাসযোগ্য করে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, হিসাবরক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন ও  কাউন্সিলর আবুল কালাম আজাদ, সুকিয়া বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, আব্দুস সোবহান , শিল্পী বেগম, ফাতেমা বেগম, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৭৩

পঞ্চগড়ে সড়ক পরিবহণ শ্রমিক লীগের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

সার পরিস্থিতি মনিটরিং এর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

কেএমপি’র মা-দ-ক বিরোধী অভিযানে গ্রেফতার ৪

দাউদকান্দিতে দুবিসপ-এর ঈদ পুনর্মিলনী ও আহ্বায়ক কমিটি ঘোষণা

হোমনায় ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

হবিগঞ্জের ডিসি ও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

দাউদকান্দিতে জাতীয় সংবিধান দিবস পালিত

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা