crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সার্কেল এএসপি’র নেতৃত্বে ৪ গণধর্ষণকারী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৯, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২২) গণধর্ষণের অভিযোগে চার যুবককে শনিবার তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো- একই ইউনিয়নের চাকুড়িয়া গ্রামের ১। মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), ২। মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), ৩। জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও ৪। মৃত মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।
গণধর্ষণ ঘটনার দশ দিন পর গতকাল বিশ্বস্ত সূত্রে জানতে পেরে (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে ভিকটিমকে উদ্ধার এবং ধর্ষণের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেফতার করা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর ২০২০খ্রি. মঙ্গলবার উপজেলার আসাদপুর ইউনিয়নের চারকুড়িয়া গ্রামে ভিকটিমের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় চার জনকে আসামী করে শনিবার ভিকটিমের স্বামী হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ।
স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম এবং তার স্বামী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী। তাদের সংসারে আড়াই বছর এবং এক বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। ২৯ ডিসেম্বর ২০২০খ্রি. দিনগত রাত দুইটার দিকে আসামীরা কৌশলে ঘরে ঢুকে ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে পাঁচশ’ টাকা ও নতুন জামা কিনে দেওয়া এবং স্বামীকে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে।স্বামী-স্ত্রী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় আসামী হাসান এর আগেও কয়েকবার ওই নারীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।
(হোমনা-মেঘনা )সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো. ফজলুল করিম বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পেরে শনিবার রাতেই অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করি এবং অভিযুক্ত চার আসামীকে গ্রেফতার করি।২৯ ডিসেম্বর ২০২০খ্রি রাতে হাসান তার সঙ্গীদের নিয়ে পাঁচশ’ টাকা ও নতুন জামা কিনে দেওয়ার কথা বলে স্বামীকে ভয়ভীতি এবং মেরে ফেলার হুমকি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণ করে। স্বামী-স্ত্রী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় হাসান এর আগেও ওই গৃহবধূকে কয়েকবার ধর্ষণ করার কথা স্বীকার করেছে।বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও শোনা গেছে।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘গণধর্ষণের দায়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (রবিবার) আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে দোকানের কর্মচারী হত‍্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

সরিষাবাড়ী পৌর মেয়রের প্রতি প্রতিবন্ধী চায়না’র কৃতজ্ঞতা প্রকাশ

নীলফামারীতে অবৈধ নসিমন চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি, অপরাধ সভা ও খুলনা রেলওয়ে জেলার অফিসার ও ফোর্সদের উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও`র বদলীর আদেশ প্র’ত্যাহারের দাবিতে মানববন্ধন

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৭ হাজার কোটি টাকার বেশি

চাটমোহরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ঝরে পড়া ২হাজার শিক্ষার্থী পাবে শিক্ষার আলো

কোটচাঁদপুরে রুহানীর মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণে দায়িত্ব নিলেন পৌর মেয়র মিন্টু