crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা’দকসহ ৩ জন গ্রে’ফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৮, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় র‌্যাব-১১ এর দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ মা’দকদ্রব্যসহ তিন জনকে গ্রে’ফতার করা হয়েছে। সোমবার উপজেলা সদর এবং পৌরসভাধীন শ্রীমদ্দি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসময় তাদের বহনকারী দুইটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁ’জা এবং ৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ২৮৪ বোতল ফে’ন্সিডিল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব-১১তে কর্তব্যরত এসআই ইসমাইল হোসেন বাদি হয়ে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে হোমনা থানায় মা’দক আইনে দুটি মামলা দায়ের করেন।
জব্দ মা’দকদ্রব্যসহ একটি সিএনজি দুটিকে থানায় জমা দেওয়া হয়। গ্রেফতার আসামীরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের সুরেশ বর্মনের ছেলে অজিত বর্মন (২৫), হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের আনছার আলীর ছেলে তাইজুল ইসলাম তাজু (৩৭) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ফরহাদ (২৩)। পরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোমনা ডিগ্রি কলেজ রোড এবং শ্রীমদ্দি পৌরসভার শ্রীমদ্দি এলাকার জলিল চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসায় র‌্যাব। পৃথক অভিযানে তথ্যানুযায়ী দুটি সিএনজি তল্লাশি করে ৫০ কেজি গাঁ’জা এবং ২৮৪ বোতল ফে’ন্সিডিল জব্দ করা হয়। আসামীরা মা’দকদ্রব্যগুলো ঢাকা, কুমিল্লা ও নারয়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজিযোগে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার হোমনা থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মা’দক আইনে মামলা দিয়ে জব্দ মা’দকদ্রব্য থানা জমা দেওয়া হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক তিনজনের বিরুদ্ধে হোমনা থানায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং উদ্ধার ৫০ কেজি গাঁ’জা এবং ২৮৪ বোতল ফে’ন্সিডিলসহ সিএনজি দুটি থানার মালখানায় রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে কনের বাড়িতে বরের তান্ডব, আহত ১৫

পূজার ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সং ঘ র্ষ

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৭

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের অনুমতি নেওয়ার বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

ডোমারে বিশেষ অভিযানে ৬ জুয়ারী আটক

রংপুরে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !

ময়মনসিংহের ১ লাখ ৯০ হাজার লোকের খোলা জায়গায় মল ত্যাগ !

নিজস্ব অর্থায়নে সড়কের সংস্কার করছেন মুন্সি নূর মোহাম্মদ