crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>

কুমিল্লার হোমনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা এবং লাঠিসোটা নিয়ে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে ৩ নং দুলালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. বাইজিদ তার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ তুলে ধরে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার কর্মী-সমর্থকরা ফুটবল প্রতীকের প্রচারকাজ সেরে বাড়ি ফিরছিল। এসময় প্রতিপক্ষ তালা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেনের লোকজন তার (বাইজিদের) কর্মী-সমর্থকদের হুমকি- ধমকি, নানাভাবে উত্ত্যক্ত এবং অশোভন আচরণ করে। পরে লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে তার কয়েকজন কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে তিনি তার নিজের এবং কর্মী-সমর্থকদের নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন। এমতাবস্থায় সাংবাদিক সম্মেলনে তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে জোর দাবি জানান।

এ ব্যাপারে তালা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন বলেন, তার অভিযোগ সত্য নয়। বরং তার ছেলে আশরাফুলকে আটকে রেখে মারধর করেছে। খবর পেয়ে তার চাচাতো ভাই হবি তাকে উদ্ধার করতে গেলে তাকেও আক্রমণ করে। এতে তার ছেলে ও চাচাতো ভাই আহত হয়। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটতে পারে এবং কেউ আঘাত পেতেও পারেন এমন কথা শুনেছেন; তবে তা তিনি জানেন না।

হোমন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলাবাহিনী যথেষ্ট সোচ্চার রয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় ম’দসহ গ্ৰেফতার -২

নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

নাসিরনগরে কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চকরিয়ায় ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের জালে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১