crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মুহাম্মদ (সা.)কে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় মহানবি হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে হোমনা কৃষি ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকার সচেতন মহল।

আজ ২৭ অক্টোবর সকাল ১১টায় কৃষি ইনস্টিটিউটের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও হোমনা -গৌরীপুর সড়ক প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউটের সামনে এক সমাবেশে মিলিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ, বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:) সহ বিভিন্ন স্লোগান দেন। এতে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের কয়েক শত শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ ইনস্টিটিউটের এক শিক্ষার্থী গোবিন্দ্র মজুমদার শুভ,পিতা যুগল কৃষ্ণমজুমদার (মতলব দক্ষিণ) ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ( সা.) এর সাথে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের তুলনা করতে গিয়ে মহানবী( সা.) এর মর্যাদা ক্ষুন্ন করেছেন। এতে প্রত্যেক মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। এ ছাড়া কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না।মানবতার প্রতীক শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ)-কে অপমান করা বিশ্ব মানবতাকে অপমান করা। প্রকৃত মুসলমান কখনও তা মেনে নিতে পারে না।
রাসূল (সা.) কে নিয়ে যারা কটূক্তি করেছে তারা মুসলমানের দুশমন। অনতিবিলম্বে তাকে ইনস্টিটিউট থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

হেমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল বাহারাইন জানান, ‘অভিযুক্ত গোবিন্দের মজুমদার শুভ কে বহিষ্কার করা হবে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে ২ সংসদ সদস্যকে গণসংবর্ধনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- বাণিজ্যমন্ত্রী

কোটচাঁদপুর পৌরসভা এলাকায় উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যে ধসে পড়ছে কোটি টাকার পানির পাম্প ভবন

পুঠিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জামালপুরে বছরের পর বছর লাইসেন্সবিহীন কীভাবে চলছে ১২৬ ক্লিনিক ২৪ হাসপাতাল, বাতিল ১১টি

রংপুর সিটির ১৫টি স্থানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নি*হত ১, আ*হত ১০

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য, আইজিপি’র শোক

বার ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী গৌতম কুমার বিশ্বাসের জয়লাভ